দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৩টির বা ৫৯.৪৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে হামিদ ফেব্রিক্সের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার (২৭ অক্টোবর) হামিদ ফেব্রিক্সের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৬৭.২১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হামিদ ফেব্রিক্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ২৩.৭২ শতাংশ, আর্গন ডেনিমের ১২.৬৬ শতাংশ, তশরিফার ১১.৯৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৫২ শতাংশ, সায়হাম কটনের ১০ শতাংশ, এস্কোয়ার নিটিংয়ের ৯.৯৭ শতাংশ, হায়হাম টেক্সটাইলের ৯.৯৫ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৮৯ শতাংশ এবং সিমটেক্সের ৯.৮৯ শতাংশ দর বেড়েছে।

