রৌমারীতে বেশি দামে বিক্রি হচ্ছে টিসিবি’র পন্য

রৌমারীতে বেশি দামে বিক্রি হচ্ছে টিসিবি’র পন্য

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫০

বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে পিক আপ ভ্যানে করে রৌমারী বাজারের টিএনটি মোড়ে এসব পন্য বিক্রয় করতে দেখা গেছে।

সাশ্রয়ী মূল্যে পন্য কেনার জন্য দুর দুরান্ত থেকে চলে আসা সাধারণ মানুষের ভির লক্ষ করা যায়। সাশ্রয়ী মুল্যে টিসিবির পন্য ক্রয় করতে আসা মানুষ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন। ডিলার মেসার্স এমএ মোমেন ৪ টি পন্য বিক্রয়ের জন্য বাজারজাত করেন। এতে সয়াবিন তেল ৫০০ লিটার, পেঁয়াজ ১ হাজার কেজি, মশুর ডাল ৩০০ কেজি, চিনি ৩০০
কেজি।

দেখা গেছে, ব্যানারে সরকারি মূল্য তালিকায় সয়াবিন তেল প্রতি লিটারে ১০০ টাকা, লিটাওে নেওয়া হচ্ছে ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, নেওয়া হচ্ছে ৬০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা, নেওয়া হচ্ছে ৬০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা, তিন কেজিতে নেওয়া হচ্ছে ১০০ টাকা। সরকারি মূল্য তালিকায় নাম মাত্র ব্যানারে লেখা থাকলেও বেশী দামে বিক্রয় করা হচ্ছে এসব পন্য।

টিসিবির পন্য ক্রয় ব্যক্তি এরশাদুল, খলিলুর রহমানসহ লাইনে দাঁড়িয়ে থাকা আরো অনেক নারী-পুরুষরা অভিযোগ করে বলেন, সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে আমাদের কাছে বিক্রয় করছে।

ডিলার মেসার্স এমএ মোমেন বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকার কারনে রংপুর থেকে মালামাল গুলো আনতে পরিবহন খরচ বেশী পরে যাওয়ায় প্রশাসনের সাথে আলোচা করে নির্ধারিত মূল্যের চেয়ে দাম একটু বেশী নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, টিসিবির পণ্য বিক্রয়ে সরকারি মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি করা যাবেনা। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading