জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৪০
দীর্ঘ ২৬ দিন পর মাদককাণ্ডে জামিন পেল শাহরুখ পুত্র আরিয়ান খান। তৃতীয় দফার শুনানির দিন মুম্বাই হাইকোর্ট জামিন মঞ্জুর করল আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার।
তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত। তাই বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জেল থেকে ছাড়া পাবে আরিয়ানরা। শুক্রবার (২৯ অক্টোবর) জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানো হবে।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এনসিবি। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় এনসিবি।
গ্রেফতারের পর আরিয়ানের বিরুদ্ধে ইন্ডিয়ার দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়।

