ইউপি নির্বাচন: রায়পুরে নৌকার মনোনয়ন পেলেন যারা

ইউপি নির্বাচন: রায়পুরে নৌকার মনোনয়ন পেলেন যারা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৪৫

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুরের ১০টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, এসব ইউনিয়ন থেকে ৪-৫ জন করে আগ্রহী প্রার্থীর তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়। নির্বাচনী বোর্ড যাচাই বাছাই শেষে ১০ জনের তালিকা প্রকাশ করে।

রায়পুরে নৌকা প্রতীকে যারা মনোনয়ন পেয়েছেন- উত্তর চর আবাবিল ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্লাহ, দক্ষিণ চরবংশী ইউনিয়নে মো. আবুল হোসেন হাওলাদার, চরমোহনা ইউনিয়নে মো. শফিক পাঠান, সোনাপুর ইউনিয়নে অ্যাডভোকেট বি এম ইউছুফ জালাল কিসমত, চরপাতা ইউনিয়নে মো. সুলতান মামুন রশিদ, কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা, বামনী ইউনিয়নে তাফাজ্জল হোসেন মুন্সী, দক্ষিণ চরবংশী ইউনিয়নে আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী, দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুর ইউনিয়নে সফিউল আযম সুমন চৌধুরী।

মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ৮ জন বর্তমান পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছে। নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন হাওলাদার নুরে আলম জিকু ও মো. সুলতান মামুন রশিদ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading