জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ । আপডেট ২০:৩০

জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ লক্ষ্যে প্রস্তাব দিলে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হবে।’ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তিনটি বৈঠক করেছি। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানা নেই। আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় স্থানীয় বাজারে খাদ্যদ্রব্যের দামও বেড়েছে।’

বর্তমানে আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল পেট্রোলিয়াম ৮৪ ডলারে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৫ টাকা, পেট্রোল ৮৬ টাকা এবং অকটেন ৮৯ টাকায়।

জ্বালানি তেলের দাম সর্বশেষ ২০১৩ সালের ৪ জানুয়ারি তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছিল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading