হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ: ত্রাণ প্রতিমন্ত্রী

হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ: ত্রাণ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ । আপডেট ২১:০০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.মোঃ এনামুর রহমান বলেছেন, যে কোনো হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) খুবই গুরুত্বপূর্ণ।

তিনি শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর অদুরে আশুলিয়াস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে সাবরিনা কামাল তন্বী ইনসেনটিভ কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডাঃ মনজুর কাদির আহমেদ ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মুহিব উল্লাহ খোন্দকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

প্রতিমন্ত্রী এ সময় জানান, ১৯৭২ সালে তদানীন্তন যুগ্ম সচিব এমএ রব ও ডা. লুৎফর রহমান একটি হাসপাতাল করার জন্য সাভারে তাদের পারিবারিক সম্পত্তি থেকে পাঁচ একর জমি দিয়েছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও ২৩ একর জমি অধিগ্রহণ করে নিজেই এটির নাম দেন ‘গণস্বাস্থ্য কেন্দ্র’। তখন থেকেই মুক্তিযুদ্ধকালীন ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধুর দেয়া নামে যাত্রা শুরু হয় ‘গণস্বাস্থ্য কেন্দ্রের।

গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করে ডাঃ এনামুর বলেন, বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পেছনে রয়েছে অনেক অবদান, আবেগ এবং ভালোবাসা। তাঁর (বঙ্গবন্ধুর) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ আজ এগিয়ে চলেছে ।

তিনি সাবরিনা কামাল তন্নির পরিবারকে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসায় ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী সাবরিনা কামাল তন্বীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করারও আহ্বান জানান।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading