নিকেতনে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:২০
দেশের সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাচ্ছে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখা অগ্রণী দুয়ার ব্যাংকিং। রাজধানীর গুলশানে সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নতুন এক শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৬ অক্টোবর সকালে নিকেতন এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তি নিকেতন মালিক কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হিসেবে দুয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমদ রসূল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (আইটি) মু. আফজাল হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে নাবা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নিজাম উদ্দিন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জয়নাব এ.কে.ফজলুল হক ও আরো সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ নতুন এই এজেন্ট শাখার ভবিষ্যৎ ব্যবসায়িক সফলতা কামনা করেন এবং সেই সাথে বর্তমান ব্যাংকিং বিষয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

