স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭ নথি গায়েব

স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭ নথি গায়েব

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ২০:৫৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে। পরে এসব নথি উদ্ধারে থানা পুলিশের সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ শুরু করেছে বলে জানা গেছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা তদন্ত করে ফাইলগুলো কীভাবে খোয়া গেল এবং সেগুলো সর্বশেষ অবস্থান কোথায়, এর সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে তা তদন্তপূর্বক বের করে আনবে বলে আশা করছি।

জানা গেছে, বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একজন অতিরিক্ত সচিবের কক্ষ সংলগ্ন রুম থেকে নথি গুলো হারিয়ে যায়। গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেট রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই।

যে নথিগুলো খোয়া গেছে সেগুলোর সিংহভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত।

জিডিতে নথি নম্বর ও বিষয়গুলো স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ, রাজশাহী মেডিক‌্যাল কলেজসহ অন্যান্য মেডিক‌্যাল কলেজের কেনাকাটা সংক্রান্ত। নথিতে ইলেকট্রিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ, স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি, অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং, স্কুলের যানবাহন বরাদ্দ সংক্রান্ত নানা বিষয়ে ফাইলগুলোতে উল্লেখ করা আছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading