তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেয়া হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

তরুণদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেয়া হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ২২:০০

তরুনদের বিজ্ঞান চর্চায় সহায়তা দেয়া হবে বলে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, দেশ এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞান ভিত্তিক গবেষণার কোন নেই। রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শনিবার (৩০ অক্টোবর) বিকেলে হ্যাকাথন উৎসব ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মামলুক ছাবির আহমেদ। এসময় হ্যাকাথনের প্রতিযোগী ও বিচারকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামে বাংলাদেশে ডিজাইন ও এ্যাসেম্বল করা মাইক্রো কন্ট্রোলার বোর্ড ‘জেআরসি’ বোর্ড দিয়ে ১৩টি দল টানা ৩৬ ঘন্টা কাজ করে বিভিন্ন সমস্যার সমাধান করে দেখিয়েছে। এদের মধ্যে ৩ টি দলকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading