দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টির বা ৩২.৫৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সাফকো স্পিনিংয়ের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সাফকো স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৬০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৭ টাকা ৩০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ২০.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ১২.৫২ শতাংশ, আমান ফিডের ৯.৯২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৯.৮০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.৭৮ শতাংশ, নিউলাইন ক্লোথিংয়ের ৮.৯৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৩৫ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৬.৯৬ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৬.৭৭ শতাংশ এবং কোহিনূল কেমিক্যালের ৬.৫৫ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading