লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩১ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১১৮ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৯৯ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকার। ৫৫ কোটি ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ার ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মালেক স্পিনিং, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত এবং লাফার্জ হোলসিম।

