দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:২০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩১ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৬টির বা ৬০.২৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আরামিট সিমেন্টের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরামিট সিমেন্টের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৬০ পয়সা বা ২৩.০১ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলের ১১.৭৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১২.৫০ শতাংশ, জিবিবি পাওয়ারের ১০.৯০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০.২৩ শতাংশ, জাহিন টেক্সের ৯.৩০ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৯.২৮ শতাংশ, শাশা ডেনিমসের ৮.৬০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৪৭ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের ৮.৩২ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading