নতুন ড্যাপ: ভবনের আয়তন কমবে, বাড়বে দাম

নতুন ড্যাপ: ভবনের আয়তন কমবে, বাড়বে দাম

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ২২:১০

প্রস্তাবিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও সংশ্লিষ্ট খসড়া ইমারত নির্মাণ বিধিমালা ২০২১ বাস্তবায়িত হলে নতুন ভবনের আয়তন অনেক কমে যাবে; এতে ফ্ল্যাটের দাম বাড়বে বলে দাবি করেছে রিহ্যাব।

রবিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) এমন দাবি করেন।

তিনি বলেন, নতুন ড্যাপ অনুমোদন করা হলে বর্তমানে একটি ভবন নির্মাণের ক্ষেত্রে যে আয়তনের অনুমোদন দেওয়া হচ্ছে, তা থেকে কমপক্ষে ৩৩-৫৩ শতাংশ আয়তন কমে যাবে।

“নতুন নীতিমালার ফলে বেড়ে যাবে ফ্ল্যাটের দাম, অধরা থেকে যাবে নাগরিকদের মৌলিক অধিকার বাসস্থানের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ক্রেতা ও জমির মালিকসহ আবাসন ব্যবসায়ীরা।“

আগামী ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবিত ড্যাপ (২০১৬-৩৫) চূড়ান্ত করার কথা জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। বিশদ এ পরিকল্পনায় ঢাকা শহরের ভেতরে ভবন নির্মাণের ক্ষেত্রে উচ্চতার সীমা কমিয়ে আনা ও আরও বেশি খোলা জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

ভবিষ্যতের কথা ভেবে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে ড্যাপ প্রণয়ন করছে রাজউক।

১৯৯২ সালে সরকারের নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading