করোনায় আক্রান্ত উর্মিলা
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ১৪:৫০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। ৪৭ বছর বয়েসী এই অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এসব তথ্য জানিয়েছেন।
আপাতত বাড়িতে পোষ্যের সঙ্গেই সময় কাটছে উর্মিলার। শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে এ অভিনেত্রী লিখেন, ‘আমি করোনা পজিটিভ। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছি, তবে ভালো আছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন, সুরক্ষার জন্য তারা কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেবেন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি উদযাপন করুন।’

