ম্যাকসন্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ১৮:৩০
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। খবর-কোম্পানি।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ১১ পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে তা মাইনাস ২১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৮৬ পয়সা।

