দীর্ঘ বিরতির পর কনসার্টে ফিরছেন জেমস
উত্তরদক্ষিণ। সোমবার, ০১ নভেম্বর ২০২১ । আপডেট ১৯:২৫
করোনাভাইরাস মহামারীর ফাঁদে আট মাসের বিরতি ভেঙে ‘নভেম্বর রেইন’ শিরোনামে একটি কনসার্টের মধ্য দিয়ে মঞ্চে ফিরছেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ১২ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘নগরবাউল’সহ মোট আটটি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। ব্র্যান্ডমিথ কমিউনিকেশনের আয়োজনে এ কনসার্টে আরও অংশ নেবে আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ।
সবশেষ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মিরপুরে সিটি ক্লাব মাঠে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছেন জেমস। মাঝে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত আট মাস কোনো কনসার্টে অংশ নেননি তিনি।

