অর্থবছরের প্রথম ৪ মাসেই কমেছে রেমিট্যান্স

অর্থবছরের প্রথম ৪ মাসেই কমেছে রেমিট্যান্স

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ০৮:২৩

চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স প্রবাহ। সদ্য বিদায়ী অক্টোবর মাসসহ টানা চার মাস ধরে কমেছে রেমিট্যান্স আসা। সর্বশেষ অক্টোবর মাসে প্রবাসীরা ১৬৪ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ কোটি ৫২ লাখ ডলার বা ২১.৬৬ শতাংশ কম। ২০২০ সালের অক্টোবর মাসে প্রবাসীরা ২১০ কোটি ২১ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী, গত অক্টোবর মাসে প্রবাসীরা ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৭২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে চলতি ২০২১-২০২২ অর্থবছরের শুরুতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করে। সর্বশেষ অক্টোবর মাসে ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স আসে। এর আগে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার, আগস্ট মাসে ১৮১ কোটি মার্কিন ডলার এবং চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিলো ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার ডলার। ফলে নতুন অর্থবছরের টানা চার মাসই কমেছে রেমিট্যান্স প্রবাহ।

এদিকে ২০২০-২১ অর্থবছরের প্রবাসীরা ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বিদায়ী অর্থবছরের ২০২০ সালের জুলাই মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।

এরপর আগস্ট মাসে, ১৯৬ কোটি ৩০ লাখ ডলার, সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ ডলার, অক্টোবরে ২১১ কোটি ২০ লাখ ডলার , নভেম্বরে ২০৭ কোটি ৮০ লাখ ডলার, ডিসেম্বরে রেমিট্যান্স ২০৫ কোটি ৬ লাখ ডলার এসেছে।

২০২১ সালের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমতে শুরু করে। চলতি ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ২৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ৫ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৬৬ লাখ, এপ্রিলে ২০৬ কোটি ৬৭ লাখ ডলার, মে মাসে ২১৭ কোটি ১১ লাখ ডলার, জুন মাসে ১৯৪ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading