সূচকের বড় পতনে লেনদেন শেষ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১৫:১৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২ নভেম্বর) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। খবর-ডিএসই।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৯ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৫৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ২০১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

