ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মোস্তাফিজ

ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মোস্তাফিজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১৫:৩২

বিশ্বকাপের ৩০তম ম্যাচে হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আবুদাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা সাকিবের বদলে দলে জায়গা করে নিয়েছেন শামিম পাটোয়ারী। মোস্তাফিজুর রহমানের বদলে খেলবেন নাসুম আহমেদ। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে সুপার টুয়েলভে কোয়ালিফাই করে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারার পর পরবর্তী দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে হারে টাইগাররা।

অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে সুপার টুয়েলভ শুরু করলেও পরবর্তী দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), শামিম পাটোয়ারী, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), র‍্যাসি ভন ডার ডুসেন, এইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া এবং তাবরাইজ শামসি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading