ঢাবির ‘খ’ ইউনিটে ৮৩ শতাংশ ফেল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১৭:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৩ দশমিক ১১ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। যেখান লাখ লাখ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেন সেখানে এত ফেল করার কারণ কী।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করেন। এসময় কলা অনুষদের ডিনসহ পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল থেকে DU KHA লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত করা হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

