গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ নভেম্বর ২০২১। আপডেট ২১:৩০

গাজীপুরের শ্রীপুরের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করছে।

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading