লিটারে ১৫ টাকা বাড়ল ডিজেল-কেরোসিনের দাম

লিটারে ১৫ টাকা বাড়ল ডিজেল-কেরোসিনের দাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৪৫

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার রাত ১২টার পর থেকেই এ বাড়তি দাম কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের নতুন দাম প্রতি লিটার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৬৫ টাকা লিটার।

মন্ত্রণালয় থেকে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও এই জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading