প্রধানমন্ত্রীর মামা শেখ আহম্মেদ হোসেন মারা গেছেন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৪:২০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামা বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ হোসেন মির্জা আর নেই। তিনি গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)।
শেখ আহম্মেদ হোসেন মির্জা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাকে টুঙ্গিপাড়ায় শেখবাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এক শোক বিবৃতিতে শেখ আহম্মেদ হোসেন মির্জার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

