দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৯৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আমরানেটের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার (৩ নভেম্বর) আমরানেটের ক্লোজিং দর ছিল ৪৩ টাকা ১০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৭ টাকা ১০ পয়সায় । অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরানেট ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৭.৩৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.৬২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.২১ শতাংশ, স্টানডার্ড সিরামিকের ৪.৯৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৪.৫৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৪৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.৩৬ শতাংশ দর বেড়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading