দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১। আপডেট ১৬:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৫টির বা ৫২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কাশেম ইন্ডাস্ট্রিজের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার (৩ নভেম্বর) কাশেম ইন্ডাস্ট্রিজের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৭.০৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাশেম ইন্ডাস্ট্রিজ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম টেক্সটাইলের ৬.৭৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.২৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৫ শতাংশ, এস আলমের ৪.২৪ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৪.২২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৪.১২ শতাংশ, নিউলাইন ক্লোথিংয়ের ৩.৯০ শতাংশ এবং হাক্কানি পাল্পের ৩.৭২ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading