রবিউল আউয়াল মাসের শেষ জুমা আজ

রবিউল আউয়াল মাসের শেষ জুমা আজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ১৩:২৬

রবিউল আউয়াল মাসের শেষ জুমা আজ। দুই পবিত্র মসজিদে নামাজ, জেয়ারত, তাওয়াফ ও ইবাদত সবকিছুতেই আগের রূপে ফিরেছে। কাবা শরিফ ও মসজিদে নববির আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন দুই প্রবীণ ও প্রসিদ্ধ ইমাম। জিয়ারতকারী ওমরাহ পালনকারীরা দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ০৫ নভেম্বর ২০২১ইং মোতাবেক ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ

প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল বিন মাজিল গাজাওয়ায়ি।

মসজিদে নববি

মসজিদে নববির সবচেয়ে প্রবীণ ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি।

আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম উম্মাহ পবিত্র দুই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading