ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৬৭ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ২৪ কোম্পানির ৬৭ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১। আপডেট ১৩:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭১ লাখ ৮২ হাজার ৪৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লিন্ডেবিডি লিমিটেডের ২০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইসলামী ব্যাংক ৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বিবিএস কেবলস, বেক্সিমকো, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন, যমুনা অয়েল, কাট্টালি টেক্সটাইল, লিন্ডেবিডি, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading