সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩১ অক্টোবর-৪ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৩.৫৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে জেমিনি সী ফুডের। খবর-ডিএসই।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে জেমিনি সী ফুডের ক্লোজিং দর ছিল ১৭৯ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩০ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫০ টাকা ৫০ পয়সা বা ২৮.১০ শতাংশ। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্টান্ডার্ড সিরামিকের ১৯.৬৫ শতাংশ, ফার্মা এইডের ১৮.৮৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৮.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৮.৩০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৭.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৬.৫২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৩.৩৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৩০ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের ১১.৯১ শতাংশ দর বেড়েছে।

