সোনারগাঁ টেক্সটাইলের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

