ইন্ডিয়ায় হাসপাতালে আগুন লেগে ১০ মৃত্যু, আহত ৭

ইন্ডিয়ায় হাসপাতালে আগুন লেগে ১০ মৃত্যু, আহত ৭

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ২০:৩৫

ইন্ডিয়ার মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরে একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে অন্তত ১০ জন নিহত ও সাত জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডের আইসিইউতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা পি. ডি. গানদাল।

তিনি আরও জানান, ওই সময় আইসিইউতে ১৭ জন রোগী ছিলেন, তাদের মধ্যে সাত জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক। অপর পাঁচ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।”

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনে সূত্রপাত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা কালেক্টর ডা. রাজেন্দ্র ভোসলে।

চলতি বছর ভারতের বেশ কয়েকটি হাসপাতালে পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। এরমধ্যে সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রেও কয়েকটি ঘটনা ঘটেছে।

এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুনে মৃত্যু ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading