পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে আগামী ১৭ নভেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে আগামী ১৭ নভেম্বর

উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ নভেম্বর ২০২১। আপডেট ২১:৪২

আগামী ১৭ নভেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে আজ ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ৭ নভেম্বর রবিবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। এই প্রেক্ষিতে আগামী ১১ রবিউস সানি ১৪৪৩ হিজরি, ২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, ১৭ নভেম্বর ২০২১ খ্রি. বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading