বাস ভাড়া বাড়াতে বিআরটিএতে বৈঠক চলছে

বাস ভাড়া বাড়াতে বিআরটিএতে বৈঠক চলছে

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৪:০০

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিন (৭ নভেম্বর) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।

জ্বালানি মন্ত্রণালয় গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিচালিত বাসও বন্ধ রয়েছে।

বিআরটিএর উপ-পরিচালক (প্রশাসন) (উপসচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আজকের সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আর এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

তিনি বলেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে‌‌।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading