দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৫০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৭ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৩টির বা ৮০.৩৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে তুংহাই টেক্সটাইলের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বৃহস্পতিবার তুংহাই টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.০৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে তুংহাই টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইল ক্রাফটের ৭.৮৬ শতাংশ, বিডি থাইয়ের ৭.৫৭ শতাংশ, ফার্মা এইডের ৭.৪২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.০৫ শতাংশ, আরামিট লিমিটেডের ৭ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৬.৭২ শতাংশ, স্টানডার্ড সিরামিকের ৬.৪৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২৫ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬.১৭ শতাংশ দর কমেছে।

