এবি ব্যাংক লিমিটেড এবং লা মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক লিমিটেড এবং লা মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ০৮:৩০

এবি ব্যাংক লিমিটেড এবং লা মেরিডিয়ান ঢাকা-এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এবি ব্যাংক ক্রেডিট কার্ড হোল্ডারগণ লা মেরিডিয়ান ঢাকা থেকে ডিলাক্স রুমে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, লেটেস্ট রেসিপি বুফে খাবারের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এবং হেলথ ক্লাব মেম্বারশিপের উপর ৩০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজ্জাদ হুসাইন এবং লা মেরিডিয়ান ঢাকা-এর মহাব্যবস্থাপক জনাব কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading