স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল পাকিস্তান

স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল পাকিস্তান

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১০:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তবে বাবর আজমের দল গ্রুপ সেরা হয়ে সেমিতে যাবে নাকি দ্বিতীয় হয়ে সেটা নিশ্চিত হওয়ার বাকি ছিল। আজ স্কটল্যান্ডকে উড়িয়ে পাকিস্তান নিশ্চিত করল গ্রুপ-২ এর সেরা দল হিসেবেই সেমিফাইনালে যাচ্ছে তারা। স্কটল্যান্ডকে আজ ৭২ রানে হারিয়েছে পাকিস্তান।

এ নিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতল বাবর আজমের দল। এই গ্রুপ থেকে সেমির টিকিট পাওয়া অপর দল নিউজিল্যান্ড জিতেছে চার ম্যাচ। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটিতে জেতা ভারতের বিদায় ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

গ্রুপ-২ এর সেরা পাকিস্তান সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ-১ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছেন অজিরা। এদিকে, গ্রুপ-২ এর দ্বিতীয় দল নিউজিল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

রোববার (৭ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৮৯ রানের জবাব দিতে নেমে স্কটল্যান্ড জয়ের সম্ভবনা কখনোই তৈরি করতে পারেনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটিশদের হয়ে মিডল অর্ডারে বলার মতো একটা ইনিংস খেলতে পেরেছেন কেবল রিচি বেরিংটন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে পেরেছে স্কটল্যান্ড।

রিচি বেরিংটন ৩৭ বলে ৪টি চার ১টি ছয়ে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন জর্জ মানজি। পাকিস্তানের হয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শাদাব খান। একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading