ক্যাটরিনা ও ভিকি’র গোপনে বাগদান!

ক্যাটরিনা ও ভিকি’র গোপনে বাগদান!

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪০

ফের বাগদানের গুঞ্জন। মুম্বাইয়ে বলিউড পরিচালক কবির খানের বাসায় গোপনে নাকি বাগদান সেরেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গেল দীপাবলিতে রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়। ইন্ডিয়ার অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন খবর প্রকাশ করেছে। অবশ্য এর আগে সংবাদমাধ্যমটি দাবি করেছিল, গত ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা।

বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন উপস্থিত ছিলেন। ভিকির পাশে ছিলেন তার ভাই সানি ও মা-বাবা এবং ক্যাটরিনার পাশে ছিলেন বোন ইসাবেল ও মা সুজান। কবির খানের বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। তিনি ক্যাটের পারিবারিক বন্ধু। স্বেচ্ছায় নিজ বাসায় তাদের বাগদানের আয়োজন করেন। ফুল ও আলোকসজ্জা করা হয়েছিল বাড়িতে। মজার ব্যাপার হলো, ভিকি ও ক্যাটরিনা দুজনই সামাজিক পাতায় দীপাবলি উদযাপনের ছবি প্রকাশ করেন।

একটি সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, পাপারাজ্জি ও গণমাধ্যমকর্মীদের এড়াতে ভিকি ও ক্যাটরিনা ভিন্ন ভিন্ন গাড়িতে কবির খানের বাসায় যান। সংবাদমাধ্যমটির দাবি, ডিসেম্বরে বিয়ে করবেন এ যুগল। রাজস্থানের সাওয়াই মধুপুরে একটি রয়েল ভেন্যুতে তাঁদের বিয়ে হবে।

শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল।

শোনা যাচ্ছে, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ভিকক্যাটের বিয়ের আয়োজন চলবে। যদিও বিবাহোৎসবের বিশদ এখনও প্রকাশ হয়নি। তবে ভক্তদের জানার আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তারা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading