লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৯২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৬১ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকার। ৫১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, আইএফআইসি, আলিফ ম্যানুফ্যাকচারিং, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জ হোলসিম, মালেক স্পিনিং।

