জীবন ফুরিয়ে যাবে, প্রতিটি মুহূর্ত উপভোগ করো: শাবনূর

জীবন ফুরিয়ে যাবে, প্রতিটি মুহূর্ত উপভোগ করো: শাবনূর

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৫:০৫

বহুদিন ধরে পর্দা থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে শোবিজ থেকে দূরে থাকলেও এই অভিনেত্রী সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। আর সেখান থেকে সামাজিক মাধ্যমে নিজের মনের নানা কথা প্রায়ই তুলে ধরেন এই তারকা।

সোমবার (৮ নভেম্বর) ফেসবুকে ভক্তদের একটি বার্তা দিয়েছেন শাবনূর। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে। ’

সম্প্রতি শোনা গিয়েছে, দীর্ঘদিন পর দেশে ফিরছেন শাবনূর। করোনার কারণে প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে পারেননি তিনি। তবে এবার নাকি তার আসন্ন জন্মদিন (১৭ ডিসেম্বর) নিজের মাতৃভূমিতেই উদযাপন করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে দেশে ফিরে অভিনয়ে ফেরার কথা জানাবেন এবং সিনেমা পরিচালনারও ঘোষণা দেবেন বলেও গুঞ্জন। তবে এসব নিয়ে শাবনূর এখনো মুখ খোলেননি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading