হবিগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৩৫
হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী হিরা মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব। রোববার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হিরা মিয়া জেলার চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের আলফু মিয়ার ছেলে।
সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ আল নোমান।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরা মিয়া স্বীকার করেছে, দীর্ঘদিন সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন।

