বসুন্ধরা পেপারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ নভেম্বর ২০২১। আপডেট ১৯:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সভায় কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

