বাংলাদেশকে অর্ধকোটি টিকা দিচ্ছে সৌদি-পোল্যান্ড

বাংলাদেশকে অর্ধকোটি টিকা দিচ্ছে সৌদি-পোল্যান্ড

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ০৯:০০

বাংলাদেশকে প্রায় অর্ধকোটি করোনা টিকা উপহার দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড। দুই দেশ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ কোভিড টিকা পাঠানো হবে।

মঙ্গলবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দুই-তিন দিনের মধ্যে সৌদি আরবের টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলেও জানান মন্ত্রী।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাতে আব্দুল মোমেন বলেন, বাদশাহ সালমানের রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি দেয়া হবে।

জানা যায়, বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে পোল্যান্ডের ৩৩ লাখ টিকা হস্তান্তর করবেন দেশটির রাষ্ট্রদূত।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আমাদের এ টিকা পাঠাচ্ছে পোল্যান্ড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading