পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১২:৩৫

৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন ব্যাংকে ৬ হাজার ৮০ কোটি টাকার লেনদেন ও ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পাওয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ আসামির বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ নভেম্বর) সকালে দুদক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত বছরের ৮ জানুয়ারি তার বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এছাড়াও ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারের অভিযোগও আনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, পি কে হালদার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের হিসাবে ১ হাজার ২০০ কোটি টাকা, পি কে হালদারের হিসাবে ২৪০ কোটি টাকা এবং তার মা লীলাবতী হালদারের হিসাবে জমা হয় ১৬০ কোটি টাকা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading