সূচকের ব্যাপক উত্থান লেনদেন শেষ

সূচকের ব্যাপক উত্থান লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৫:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫৬ কোটি ২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়েছে। বুধবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৬টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

দেশের প্রধান পুঁজিবাজার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৬০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading