অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান

অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৫:২০

নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং সিএনজিচালিত বাসে নতুন ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে অভিযান চলছে। সড়কে জনভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এই অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ জানান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে মহানগরীতে চলাচলরত বিভিন্ন ধরনের ডিজেল ও সিএনজি চালিত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালিত হচ্ছে।

নগরীর বহদ্দার হাট, নতুন ব্রীজ, ২ নম্বর গেইট, জিইসি, আগ্রাবাদ, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডসমূহে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

তিনি আরো জানান, অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের ড্রাইভার ও হেল্পারদের মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

সরকারি নির্দেশনামতে ভাড়া আদায় নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত মহানগরীতে এই অভিযান অব্যহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading