বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৬:০০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির বা ১১.২০ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডরিন পাওয়ারের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস মঙ্গলবার ডরিন পাওয়ারের ক্লোজিং দর ছিল ৭৪ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৭.৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডরিন পাওয়ার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ২.৯৪ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ২.৮৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ২.৭২ শতাংশ, ফরচুন সুজের ২.৬৪ শতাংশ, আইসিবি সোনালী-১ম মিউচুয়াল ফান্ডের ২.৪৬ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ২.৪৫ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ২.৩০ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২.১৩ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ১.৯৯ শতাংশ দর কমেছে।

