৭২’র সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিলো জিয়াউর রহমান: নৌপরিবহন প্রতিমন্ত্রী

৭২’র সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিলো জিয়াউর রহমান: নৌপরিবহন প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ২০:৩৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাকিস্তানীদের দোসর জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে খুনিদেরকে বাঁচানোসহ ৭২’র সংবিধানকে কাটা-ছেঁড়া করেন। একই সাথে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর অপচেষ্টা করেছিলো।

প্রতিমন্ত্রী বুধবার (১০ নভেম্বর) রংপুর নগরীর টাউন হল অডিটরিয়ামে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে এ সময় পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন সাজুসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেলকে নিয়ে মাসব্যাপী চিত্রাংঙ্কসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading