গাজীপুরে কেমিক্যাল ও টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে কেমিক্যাল ও টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৪:০০

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে ডাইসিং কেমিক্যালের গোডাউন এবং লাইফ টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে জয়দেবপুর, ডিবিএল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে । জানা গেছে, আগুন লাগার সময় লাইফ টেক্সটাইল নামের প্রতিষ্ঠানটিতে ১৫০০ শ্রমিক কাজ করছিলেন।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত হতাহত কোন ঘটনা ঘটেনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading