শ্রাবন্তীর বিজেপি ছাড়ার ঘোষণা

শ্রাবন্তীর বিজেপি ছাড়ার ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৪:০৩

বিজেপি ছাড়ার ঘোষণা দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এক টুইটে এই ঘোষণা দেন তিনি।

টুইটে শ্রাবন্তী লিখেন, ‘গত নির্বাচনে যে দলের হয়ে নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি।’ কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী লিখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার কাজ করার জন্য তাদের মনোভাবের অভাব রয়েছে।’

চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু ভোটে পরাজিত হন। তারপর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে তার দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন এই অভিনেত্রী।

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন। তাতে টলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন। বিজেপির রুপাঞ্জনা মিত্রের মতো তাতে আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তীও। কিন্তু এ অনুষ্ঠানে যোগ দেননি তিনি। এরপর গুঞ্জন চাউর হয়-বিজেপি ছাড়ার ঘোষণা না দিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাবেন না শ্রাবন্তী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই নায়িকা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading