রূপগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

রূপগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৪:৪০

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় এ ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়। পরে কায়েতপাড়া ইউনিয়নের নচনপাড়া পুনর্বাস কেন্দ্রগুলোতে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী অ‌্যাডভোকেট গোলজার হোসেন তার চশমা প্রতিকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

নির্বাচন চলাকালীন বেলা ১১টার দিকে তার নিজ বাড়ি নগরপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের এ ঘোষণা দেন।

অ‌্যাডভোকেট গোলজার হোসেন জানান, ক্ষমতাশীন দলের প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের হুমকি ধামকি দিয়ে এলাকা ছাড়া করেছে। যে কয়জন এলাকায় আছে তাদেরও ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। তাই কায়েতপাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মমদ মতিয়ুর রহমান জানান, কোনো প্রার্থীর নির্বাচন করা ও বর্জনের সুযোগ রয়েছে। ঘটনা বিস্তারিত পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ‌্য, নারায়ণগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এ কারণে প্রার্থীদের প্রতিক বরাদ্ধের পর থেকে এখানে পর্যাপ্ত বিজিবি, র‍্যাব, পুলিশ গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছিল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading