নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ৩

নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ৩

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ১৪:২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগ বিদ্রোহী) সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউপি নির্বাচেনের ভোট গ্রহণ শুরুর আগে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) এবং আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।

নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগাড়ী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আশরাফুল হকের সমর্থক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর আগেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে জাকির পক্ষের দুইজন এবং আশরাফুল হকের পক্ষের একজন নিহত হন।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, গুলিবিদ্ধ একজনের লাশ এখনো ওই এলাকায় রয়েছে বলে নিশ্চিত হয়েছি।

নরসিংদী সদর থানার ওসি (তদন্ত) হারুন অর-রশিদ জানান, বাঁশগাড়ীর ঘটনায় নরসিংদী সদর ও জেলা হাসপাতালে দুই জনের লাশ আনা হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading